মোবাইল ফোন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোবাইল ফোন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এবার নেট প্যাক ছাড়াই ইন্টারনেটের সুবিধা

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১২:৫৭ PM |
Image result for mobile phone users in bangladeshবর্তমানে বাণিজ্যিক প্রতিযোগিতার সুবাদে মোবাইল ইন্টারনেটের দাম দিনকে দিন কমছে। এখন যদি ইন্টারনেটের সুবিধা উপভোগ করার জন্য কোন অর্থই খরচ করতে না হয়, তাহলে কেমন হয়! কিছু এসএমএস নির্ভর ফ্রি অ্যাপের সৌজন্যে কোন ডেটা প্যাক ছাড়াই নেট সার্ফিং-এর সুবিধা উপভোগ করতে পারেন যে ভাবে-
এক. টেক্সট ইঞ্জিন (TextEngine): গুগলের এসএমএস সার্চকে ব্যবহার করে কাজ করে এই অ্যাপ। অ্যাপটি ইনস্টল করার পরে প্রথমে সাইন আপ করতে হবে। তার পরে এই অ্যাপ আবহাওয়ার পূর্বাভাস, স্পোর্টস আপডেট, উইকিপিডিয়া রেজাল্ট এবং ইন্টারনেট থেকে অন্যান্য তথ্য সরবরাহ করবে আপনার মোবাইলে।
দুই. এসএমএস হান্ট (SMSHunt): প্রোডাক্ট হান্ট নামের ওয়েবসাইটটিতে বিভিন্ন টপ রেটেড সাইট ও অ্যাপ সংক্রান্ত তথ্য দেওয়া হয়। এই অ্যাপটি সেই প্রোডাক্ট হান্ট থেকেই একের পর এক লিংক ও তথ্য পৌঁছে দেয় আপনার মোবাইলে। ফলে ডেটা প্যাক ছাড়াই ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারেন আপনি।
তিন. এসএমএস স্মার্ট (SMSSmart): এই অ্যান্ড্রয়েড অ্যাপটি এসএমএস দ্বারা আপনার মোবাইলে ইন্টারনেট থেকে তথ্য সরবরাহ করে। কোন রাস্তার ডিরেকশন, উইকিপিডিয়ার সংক্ষিপ্তসার, টুইটারের তথ্য আপনি পেয়ে যাবেন‌ এসএমএস-এর মাধ্যমে। অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা এসএমএসের চিরচেনা চেহারাটিতে অভিনবত্ব প্রদান করছে।
চার . কিউকে এসএমএস (QKSMS): টিপিকাল এসএমএস সার্চ ইঞ্জিনের থেকে আলাদা। অভিনব থিমের মাধ্যমে আপনার মেসেজিং-এর অভিজ্ঞতায় একটি নত‌ুন মাত্রা যোগ করবে এটি। কুই‌ক রিপ্লাই বক্সের মাধ্যমে অন্য কোন অ্যাপ বন্ধ না করেই রিপ্লাই দেওয়ার সুবিধাও আপনি পাবেন এটি ব্যবহার করেই।
Read more ...

অবশেষে সিটিসেলের কার্যক্রম বন্ধ হল।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:৩৮ PM |
citycell logo bangladesh এর চিত্র ফলাফলবেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার বিকেলে বিটিআরসি কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে রাজধানীর মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়টি সিলগালা করে দেন।
এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বকেয়া পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দ করা স্পেকট্রাম বা তরঙ্গ বাতিল করা হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, সিটিসেলের কাছে সংস্থাটির পাওনা ৪৭৭ কোটি টাকা। আদালতে নির্দেশনা
Read more ...

চমক দিতে বাজারে আসছে HTC Bolt

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৮:১৪ PM |
Image result for HTC 10আমরা একটি ফিসফিস সব্দ শুনছি যে এই মাসে HTC  একটি ফোন আনছে এবং আমরা এর কিছু প্রম ছবিও পেয়েছি গত মাসে। যাই হোক আমরা এই প্রথমবারের মতো HTC Bolt  এর ফাঁস হওয়া ছবি গুলো দেখেছি।
সম্প্রতি ইভান ব্লাস যে ছবি ফাঁস করেছিল, সেই HTC 10 এর কিছু অংশের কিছু পরিবর্তন করেই আসছে HTC Bolt ।  এই ফোনটিতেও হেড ফোন এর জ্যাক রাখা হয়নি। এটা মিডরেঞ্জার, ফ্লাগশিপ অফার করেনা। ছবিটিতে আরও প্রকাশ করেছে যে এটা Marshmallow না এনে বরং Sense-skinned Android 7.0 Nougat আনছে।
Read more ...

গ্রামীণফোন অনেক সময় বিভিন্ন নাম্বার থেকে এস এম এস আসে এবং টাকা কেটে নেয় – এটা বন্ধ করে নিন সহজ উপায় !

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৯:৩৭ AM | |

অনেক সময় দেখা যায় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এর বিভিন্ন নাম্বার থেকে এস এম এস আসে এবং আমাদের মোবাইলের টাকা কেটে নিয়ে যায় এটা Off করতে STOP ALL লিখে 789 এ পাঠিয়ে দিবেন তাহলে বন্ধ হয়ে যাবে। আর যদি বন্ধ না হয় তাহলে যে নাম্বার থেকে SMS আসে তার প্রথম দুইটা সংখ্যা বাদ দিলে যে নাম্বার পাওয়া যায় সেই নাম্বারে STOP ALL লিখে পাঠিয়ে দিবেন তাহলে ঐ নম্বার থেকে SMS আসা বন্ধ হয়ে যাবে । তাছাড়া বিভিন্ন সার্ভিস OFF করতে নিচের তথ্যগুলো অনুসরণ করুন ! Grameenphone Welcome tune : Type "Stop" and send to 4000 Grameenphone Internet off *500*40# Grameenphone Facebook Type "Stop" and send to 32665 Grameenphone Facebook USSD dial *325*22# Grameenphone Mobile Twitting Type "Stop" and send to 9594 Grameenphone Call Block : Type "Stop CB" and send to 5678 Grameenphone Missed Call Alert write "STOP MCA" and send to 6222 Grameenphone Cricket Alert Service "Stop Cric" to 2002. Grameenphone Sports service Type "STOP SN" and SMS to 2002. Grameenphone Cricket service, type "STOP CR" and SMS to 2002. Grameenphone Mobile Backup Write "Stop MB" and send to 6000 Grameenphone Buddy Tracker Type "Stop" and send to 3020 Grameenphone Music News Type "Stop BD " and send to 4001 Grameenphone Voice Chat dial 2828 and press 8. Grameenphone Entertainment Box Type "Stop" and send to 1234 Grameenphone Ebill type "Ebill cancel" and send to 2000. Grameenphone Job News type "STOPJOB CATEGORY" to 3003. Grameenphone Namaz timings: SMS "STOP N" to 2200. Grameenphone Hadith sharif SMS "STOP H" to 2200. Grameenphone Voice Mail Service Dial ##62# or ##67# or ##61# or ##21# [বি: দ্র: = এটা শুধু মাত্র, জিপি ইউজারদের জন্য ]
Read more ...

স্মার্টফোন যেভাবে আমাদের ক্ষতি করছে

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১:৪৬ AM | |
চারদিকে স্মার্টফোনের জয় জয়কার। একের পর এক শক্তিশালী স্মার্টফোন আমাদের তাক লাগিয়ে দিচ্ছে যেন। নির্মানকারি প্রতিষ্ঠানগুলো যেন ব্যবহারকারিদের একটা সুতোয় বেঁধে ফেলতে চাইছেন, আমরা হয়ে যাচ্ছি প্রযুক্তি নির্ভর। কিন্তু কেউ কি একটুও ভেবে দেখছেন এই প্রযুক্তি নির্ভর দুনিয়ায় আমরা কতটুকু নিজেকে সময় দিচ্ছি। একটি বারও কি ভেবে দেখছেন এই প্রযুক্তির কারণে আমাদের ক্ষতি হচ্ছে কিনা? দিনে দিনে আমরা যে হারে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছি তা কি আসলেও ভালো? আপনি কি জানেন আপনার পকেটে থাকা ছোট্ট ডিভাইসটিও আপনার উপর বেশ কিছু প্রভাব ফেলছে, ক্ষতি করে চলছে আপনার? বিশ্বাস হচ্ছেনা? আচ্ছা চলুন, সেলফোনের মাধ্যেমে আমরা কীভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি তা আপনাদেরকে বলি। মন দিয়ে পড়তে শুরু করুন। আশা করি কাজে আসবে আপনাদের।

এক প্রকারের নেশা

আপনার কাছে অবাক লাগলেও গবেষণা করে দেখা গিয়েছে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করাটা কোন প্রকারের নেশা করার চাইতে কোন অংশেই কম নয়। আপনি নিজেই যদি এই বিষয়ে লক্ষ্য করেন তবে দেখবেন কিছু মানুষ যাদের দিন এবং রাতের বেশির ভাগ অংশ জুড়ে থাকে স্মার্টফোন তাদের আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়। ভার্চুয়াল লাইফ ভিত্তিক জীবনে নির্ভর হয়ে পরা সেই মানুষ গুলো মানসিক ভাবে এমন ভাবে পরিবর্তিত হয় যেন স্বাভাবিক এবং রিয়েল লাইফের অনেক কিছু তাদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। খুব সহজ একটা বিষয় যদি ধরি যেমন, ‘কমিউনিকেট করা’। ভার্চুয়াল লাইফে ভাইবার, স্কাইপ-এর ভয়েস চ্যাট হোক আর ফেসবুকের টেক্সট - খুব স্বাচ্ছন্দে কথা বলতে পারা ছেলে-মেয়েগুলোকেই স্বাভাবিক অবস্থায় সামনা সামনি জড়তা ছাড়া কথা বলতে পারেনা। আবার দেখা যায়, স্বাভাবিক অবস্থার কিছু সমস্যা তারা ভার্চুয়াল লাইফের সাথে তুলনা করে সমাধাণের চেষ্টা করে এবং ব্যার্থ হয়। মোট কথা, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে ধীরে ধীরে অদ্ভুত হলেও সত্যি সে যেন একজন ভার্চুয়াল জগতের বাসিন্দা হয়ে দাঁড়ায়।
5
টাইটেলে লিখেছিলাম, এটি এক প্রকারের নেশা; টাইটেলেই ফিরে আসা যাক এখন। ভার্চুয়াল জগতে থাকতে থাকতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে স্মার্টফোন ব্যবহারের সময়ে আশে পাশে কি হচ্ছে আমরা অনেক সময়ই খেয়াল করিনা। আপনি হয়তো জানেন, ‘মদ্যপ অবস্থায় ড্রাইভ করা নিষেধ!’ , নিশ্চয়ই এটাও জানেন যে ‘গাড়ি চালোনোর সময়ে মোবাইলে কথা বলাও নিষেধ!’ তাহলে আপনিই চিন্তা করুন, দুটি বিষয়কে একই কাতারে ফেলার অর্থ কি দাঁড়াচ্ছে। মদ্যপ বা নেশা করা অবস্থায় মানুষ স্বাভাবিক ভাবে চিন্তা করতে পারেনা বিধায় সেই অবস্থায় গাড়ি চালানো তার জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। একজন মানুষ নেশা করে গাড়ি চালানো অবস্থায় নেশার কারণে মানুষিক অবস্থা স্থিতিশীল না থাকায় দিক, গতি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অ্যাকসিডেন্ট করার সমূহ সম্ভাবনা তৈরি করে নেয়। একই ভাবে গাড়ি চালানোর সময় যদি কেউ মোবাইলে কথা বলতে থাকেন তবে মনযোগ মোবাইলের অপর প্রান্তের মানুষটির কথার দিকে থাকার কারণে খুব সহজেই সে রাস্তায় অ্যাকসিডেন্ট এর শিকার হতে পারেন। রাস্তায়তো আর শুধু আপনার কারণেই আপনি অ্যাকসিডেন্ট করবেন না, যেহেতু অনেক গাড়িই রাস্তায় চলে থাকে তাই অন্যের ভূলের কারণেও আপনার ক্ষতি হতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন, গাড়ি যেহেতু সবার কাছে থাকেনা তাই এটি খুবই রেয়ার কেস এবং এর মাধ্যমে উদাহরণ না টানাই ভালো। ঠিক আছে, আমি আপনার কথার সাথে একমত তাই বলছি, আপনি ইন্টারনেটে খোঁজ নিলে দেখতে পাবেন স্মার্টফোন ব্যবহার করার সময় রেলের ট্র্যাকে এবং রাস্তায় অনেকেই অ্যাকসিডেন্টের শিকার হয়ে থাকেন। আর মোবাইল অপারেট করা অবস্থায় রাস্তায় থাকা ম্যানহোলে পড়ে যাবার ঘটনাও নেহায়েত কম কিন্তু নয়। তাহলে, আপনিই বলুন - স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার করা বা স্মার্টফোনে মজে যাওয়া নেশার চাইতেও কি খুব একটা কম?
2
প্লে স্টোরে একটা মজার গেম আছে যার নাম হচ্ছে, ‘Dumb ways to die’। এমন যেন না হয় যে একদিন দেখা গেল আপনি এই খেলাটি খেলতে খেলতেই রাস্তায় অ্যাকসিডেন্টের শিকার হয়েছেন।
1

পরিণত হচ্ছি ডিজিটাল জোম্বি!

এটা একটা মজার পয়েন্ট বলতে পারেন। বিভিন্ন রকম হলিউডের ফিল্ম থেকে আপনারা জোম্বি সম্পর্কে যে জ্ঞান লাভ করে থাকেন তা হচ্ছে এটি এমন একটি প্রাণী যার স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা নেই, ভায়োলেন্ট অংশটুকু না হয় বাদই দিলাম। বর্তমানের প্রজন্ম এতটাই স্মার্টফোন তথা প্রযুক্তি নির্ভর যে তারা ছোট ছোট সমস্যাতেও তাদের মাথা খাটাতে চায়না, বরং সেই সমস্যাটি সমাধানের জন্য প্রযুক্তির সহযোগিতা খুঁজে থাকে। আপনি বলতে পারেন, সমস্যার সমাধান করার জন্যইতো প্রযুক্তির সৃষ্টি। আমি আপনার কথার সাথে একমত। কিন্তু আমার জীবনের একটি এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি, শুনুন। একদিন ক্লাসে আমরা একটা ছোট্ট ক্লাস টেস্ট দিচ্ছিলাম। তো আমাদের শিক্ষক গার্ড দিচ্ছিলেন, হঠাৎ তিনি খেয়াল করেন একজন ছাত্র পকেট থেকে মোবাইল বের করছে। তিনি আস্তে করে সেই ছাত্রের পেছনে গিয়ে দাঁড়িয়ে দেখতে পান যে ছাত্রটি মোবাইলের মেন্যু থেকে ক্যালকুলেটর বের করে হিসাব করছে। হিসাবটি ছিলো যোগ এবং বিয়োগ। পরে পরীক্ষা শেষে শিক্ষক আমাদের সাথে শেয়ার করেন ঘটনাটি। তাহলে চিন্তা করুন, আমরা এতটাই প্রযুক্তি নির্ভর যে সামান্য যোগ এবং বিয়োগেও আমাদের প্রযুক্তির সাহায্য লাগছে, তাহলে কি আমি বলতে পারিনা এই আচরণ অনেকটা জোম্বির মতই?
4
আপনি যদি স্টিফেন কিং এর উপন্যাস ‘সেল’ পড়ে থাকেন তবে আপনি নিশ্চয়ই সেই বইয়ে উল্লেখিত আইডিয়াটির কথা জেনে থাকবেন যেখানে একটি উদ্ভট পালস ব্রডকাস্ট করা হয়েছিল একটি সেল্যুলার নেটওয়ার্কের মাধ্যমে এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে যারাই স্মার্টফোন দ্বারা কানেক্টেড হচ্ছিলো তারাই নির্দিষ্ট একটা সময়ের জন্য এক প্রকারের ব্রেইন-ডেড জোম্বিতে রুপান্তরিত হচ্ছিলো। উপন্যাস যদিও বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থাকবে তবে আমরা যদি এটিকে একটি মেসেজ হিসেবে ধরে রিয়েল লাইফের সাথে তুলনা করি তবে এটা কিন্তু ভয়াবহ একটি বিষয়। একটি গবেষণায় দেখা গিয়েছে আমরা প্রতিদিন গড়ে প্রায় ১১০ বারের মত বিভিন্ন কাজে আমাদের স্মার্টফোনটি চেক করে থাকি। চিন্তা করে দেখুন একবার, ব্যাপারটা কিন্তু সত্যিই সাংঘাতিক।
হয়তো এই পয়েন্টটি পারফেক্টলি এই ব্লগের সাথে ম্যাচ করেনি কিন্তু অন্তত স্মার্টফোনের ভয়াবহতা কিছুটা হলেও এর মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি। এখন সত্যিই আমার মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে, ‘আমরাই কি স্মার্টফোন কন্ট্রলো করে থাকি, নাকি স্মার্টফোন আমাদের কন্ট্রোল করে?’

ক্যান্সার সহ আরও অনেক শারীরিক সমস্যা

অনেক গবেষণার পর জানা গিয়েছে স্মার্টফোন থেকে এক প্রকারের রেডিয়েশন হয় যা মানুষের দেহের মারাত্মক কিছু রোগের জন্য দায়ী। যেমন ধরুন, ব্রেইন ক্যানসার, সালিভারি গ্লান্ড ক্যান্সার এবং এমনকি চোখের ক্যান্সার, যদিও চোখের ক্যান্সার অনেকটাই রেয়ার কেস। যে মহিলারা তাদের অন্তর্বাসের মধ্যে স্মার্টফোন রেখে থাকেন তাদের অনেরকই ব্রেস্ট ক্যানসার ধরা পরে পরবর্তি সময়ে এবং স্মার্টফোনের কারণে ছেলেদের টেস্টিকুলার ক্যানসার ধরা পরে।
3
আপনি কি জানেন আপনার জিন্স প্যান্টের পকেটে রাখা সেল ফোনের সাথে আপনার স্পার্ম প্রোডাকশনের রিলেশন রয়েছে? পকেটে থাকা স্মার্টফোনটির রেডিয়েশন খুব সহজেই আপনার স্পার্ম প্রোডাকশন কমিয়ে দিতে পারে। এই স্মার্টফোনের ফলে কমে যেতে পারে একজন পুরুষের স্পার্ম কাউন্ট এবং প্রতি ইজ্যাকুলেশনে অ্যাকটিভ বা ভালো স্পার্মের পরিমাণও কমিয়ে দেয় এই স্মার্টফোন টেকনোলোজি; সহজ কথায় ‘নষ্ট করতে পারে স্মার্মের কোয়ালিটি’। স্পার্মের কোয়ালিটি মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে থাকে।
  • Sperm motility - স্পার্মের একটি পরিমাণ যা সাধারণ ভাবে কাজ করতে সক্ষম হয়।
  • Sperm viability - স্পার্মের একটি পরিমাণ যা একটি স্যাম্পেলের মধ্যে কার্জকর থাকে, এবং
  • Sperm concentration - ফ্লুইডের মধ্যে স্পার্মের ডেনসিটি।
যাই হোক, আপনি এ বিষয়ের উপর আরও অনেক তথ্য সহজেই পেতে পারেন ইন্টারনেট ঘেটে এবং সচেতন হতে পারেন আজ তেকেই। আর হ্যাঁ, পকেটের এই স্মার্টফোন হয়তো আপনাকে মেরে ফেলবে না তবে আস্তে আস্তে এই সামান্য ডিভাইসটি কমিয়ে দিতে পারে আমাদের এই বিশাল হিউম্যান রেসটিকে। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি কমিয়ে দিতে পারেন স্মার্টফোনের ব্যবয়াহার, ব্যবহার করতে পারেন চমৎকার লিড-লাইন কেস অথবা পুরু কাপড়ের প্যান্টও কিছুটা সাহায্য করতে পারবে আপনাকে এই বিষয়ে।

শেষ কথাঃ

অনেকতো লিখে ফেললাম, আপনি পড়লেনও। মনে প্রশ্ন জাগছে আপনি এখন কি করতে পারেন বা কি করা উচিৎ? অনেক কাজই কিন্তু আপনি করতে পারেন। যেমন ধরুন, সব সময় সেল ফোন ব্যবহার করা কি আসলেই দরকার? কিছুটা সময় কমিয়ে দিন। দরকার হলে ব্যাকপ্যাকে বহন করুন আপনার স্মার্টফোনটি। ছবি তোলার জন্য ক্যামেরা ব্যবহার করুন, ফেসবুকে মেসেজ বা ইমেইল না দিয়ে ফিরে যান না চিঠির সেই আদিম কিন্তু সুন্দর সে সময়ে। ফেসবুকের সেই মেয়ে বা ছেলে বন্ধুটির সাথে ভার্চুয়ালি টাইম না কাটিয়ে চলে যান কোন রেস্তোরায় বা পার্কে। মোবাইলে ফুল বা প্রকৃতির ওয়ালপেপার না রেখে বাইরে বের হন, দেখতে পাবেন অনেক ফুল এবং গাছ। আসলে অনেক কিছুই করার আছে আমাদের, কথা হচ্ছে এই ব্যাস্ত সময় থেকে কতটুকু সময় বের করতে পারবেন আপনি! কিন্তু, বেরতো করতেই হবে… নইলে ক্ষতিটাও যে আপনারই হবে।
Read more ...

PC বা ল্যাপটপ এ চালান SHAREit আর ফাইল পাঠান যে কোন মোবাইল বা ল্যাপটপ এ

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৩:৫৬ PM |
আমারা যারা অ্যান্ড্রয়েড ফোন use করি তারা সবাই   SHAREit সফটওয়্যার টিকে চেনেন।এটি খুব ফাস্ট ফাইল আদান-প্রদান করে এক ফোন থেকে অন্য ফোনে।তো আপনি যদি আপনার ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপ এ একটা ফাইল দিতে চান বা নিতে চান।তাহলে আপনাকে একটা প্রেনড্রাইভ এর সাহায্য লাগবে যদি আপনার কাছে প্রেনড্রাইভ না থাকে তাহলে আপনি কি করবেন।বা ধরুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটা গান নিবেন বা দিবেন তখন আপনাকে প্রয়োজনে আসবে একটা USB ক্যাবলের যদি না থাকে!!!এর সবকিছুর সমাধান পাবেন এই ছোট সফটওয়্যার টির মাধ্যমে
নিচের ১ ও ২ নং এ
1.আপনার নাম দিন
2.অন্য কোন  ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড থেকে নেয়া ফাইল যেখানে জমা হবে।


ফাইল দিতে গেলে Send
নিতে গেলে Receive
ফাইল দিতে গেলে প্রথমে Send এ চাপুন এবং যে ফাইল টি দিবেন টা Select করুন ঠিক নিচের ফটোর মত
 
আর ফাইল নিতে গেলে
 
আশা করি সবাই বুঝে গেছেন ।
সফটওয়্যার টি ডাউনলোড করুন এই সাইট থেকে
Read more ...

২০১৫ সালের নতুন কিছু ফোন যা আসছে শীঘ্রই…..

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১২:৫৩ PM |
২০১৫ সালের নতুন কিছু ফোন নিয়ে যা শীঘ্রই বাজারে আসছে।

১. Samsung Galaxy Grand Max


OS: Android v4.4.4 KitKat
Chipset: Qualcomm MSM8916 Snapdragon 410
CPU: Quad-core 1.2 GHz Cortex-A53
RAM: 1.5 GB
ROM: 16 GB 
Dimensions: 146 x 74.8 x 7.9 mm
Weight: 161 g
BATTERY:  Li-Ion 2500 mAh
* IPS LCD capacitive touchscreen display
বিস্তারিত

২. Symphony Xplorer H20


OS: Android 4.4.2 KitKat
CPU: 1.3 GHz Quad Core/MT 6582M
RAM: 1 GB
ROM: 8 GB
Dimensions: 144.2 X 73.2 X 9.3 mm
Weight: 145g
BATTERY: Li-ion 2000 mAh
* IPS Capacitive Display
বিস্তারিত

৩. Walton Primo Z


OS: Android v4.4.2 kitkat
CPU: Quad-Core 2.2 GHz
RAM: 2 GB
ROM: 16 GB
Dimensions: 136.9 x 65 x 10.2 mm
Weight: 139.5 g
BATTERY: Li-Po 2300 mAh
* IPS + OGS capacitive touchscreen display
বিস্তারিত
Read more ...

বাংলাদেশেই প্রথম আসবে মাইক্রোসফট ফোন

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৩:২৫ PM |
 
নকিয়াকে বাদ দিয়ে প্রথমবারের মতো নিজস্ব ব্র্যান্ডিংয়ের স্মার্টফোন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। মাইক্রোসফট কর্তৃপক্ষ নকিয়া ব্র্যান্ডিংকে বাদ দিয়ে প্রথমবারের মতো মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ নামের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। মাইক্রোসফট ব্র্যান্ডের প্রথম এই স্মার্টফোনটি সবার আগে হাতে পাবেন বাংলাদেশ, চীন ও হংকংয়ের ক্রেতারা। এরপর অন্য দেশে এই ফোন বিক্রি শুরু করবে মাইক্রোসফট।
মাইক্রোসফটের এই স্মার্টফোনটি এক সিম ও দুই সিম এই দুই মডেলে বাজারে আসবে। কর ও অন্যান্য খরচ বাদে এই ফোনের দাম মাইক্রোসফট নির্ধারণ করেছে ১০ হাজার ৫৭১ টাকা (১১০ ইউরো)।
নকিয়া কনভারসেশন ব্লগে লেখা এক পোস্টে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা আজ নতুন মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ স্মার্টফোন উন্মুক্ত করছি। এই স্মার্টফোনে রয়েছে ৫ x ৫ x ৫ প্যাকেজ অর্থাৎ ৫ ইঞ্চি মাপের ডিসপ্লে। এর সামনে ও পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা। এ ছাড়া থাকবে স্কাইপ ও ওয়াননোট সুবিধা, যাতে কম খরচেই ভালো মানের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা পান ক্রেতারা।
লুমিয়া ৫৩৫ স্মার্টফোনটির এক সিম ও দুই সিম দুটি মডেলেই থাকবে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম, যাতে লুমিয়া ডেনিম নামের সর্বশেষ আপডেট থাকবে এবং এতে ৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যাতে ৫৪০ x ৯৬০ বা কিউএইচডি রেজুলেশন মিলবে। এতে কর্নিং গরিলা গ্লাস ব্যবহৃত হয়েছে। স্মার্টফোনটিতে কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০০ প্রসেসর থাকছে। এতে র‌্যাম থাকবে ১ গিগাবাইট ও বিল্ট ইন স্টোরেজ সুবিধা থাকবে ৮ গিগাবাইট।
মাইক্রোসফট জানিয়েছে, অন্যান্য লুমিয়া ফোনের মতো ৫৩৫-এর দুটি মডেলেই ১৫ জিবি ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজ সুবিধা থাকবে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই প্রথম লুমিয়া ফোনটির বিশেষত্ব হচ্ছে এর সামনে ও পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় সেলফি তোলার সুবিধার পাশাপাশি স্কাইপ ব্যবহার করে কল করার সময়েও ঝকঝকে ছবি পাওয়া যাবে। পেছনের ক্যামেরার সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ।
লুমিয়া ৫৩৫ বাজারে আসবে ছয়টি রঙে। এই ফোন ব্লুটুথ এলটিই ও পোর্টেবল ওয়্যারলেস স্পিকারও সমর্থন করবে।
Read more ...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.