কবিতা- সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা- সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আল্লাহ্‌ যা করেন ভালর জন্যই করেন। (একটি শিক্ষামূলক গল্প)

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১২:৫৫ PM | |

এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যেকোন অবস্থাতেই রাজাকে বলত, “রাজা মশাই, কখনো মন খারাপ করবেন না। কেননা আল্লাহ যা করেন তার সবকিছুই নিখুঁত ও সঠিক।”
একবার তারা শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও, ততক্ষণে রাজা তার একটা আঙুল খুইয়ে বসেছেন।
রাগে-যন্ত্রণায়-ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, “আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না।”
চাকর বলল, “এতকিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলব, আল্লাহ সবসময়ই ভালো ও সঠিক কাজই করেন; কোনো ভুল করেন না।
চাকরের এই কথায় আরও বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন।
এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দি হলেন। এরা তাদের দেবদেবির উদ্দেশ্যে মানুষকে বলি দিত। বলি দিতে যেয়ে তারা দেখল যে, রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল।
প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরোনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন,”ভাই, আল্লাহ আসলেই ভালো। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম। কিন্তু আঙুল না-থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি।
“তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ ভালো, এটা তো বুঝলাম। কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন?”
চাকর বলল, “রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম, তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না।”
Read more ...

♣ • অন্তহীন রুপের প্রকৃতি • ♣

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৮:০০ AM |
প্রকৃতির অপার মায়ায় ডুবে
সঞ্চারী আমি যে মনের তরে রুপ,
আপনার সে মন আপনার খেয়ালে
সাজিয়ে টইটুম্বুর; হয়েছে অপরুপ।
ধান শালিকের বনে,
ও মন হাঁসতে হাঁসতে যাই হারিয়ে অবাক খেয়ালে।
জড়ায়ে হৃদে গুল্মলতার প্রেম,
গাছের শাখে ঝুলতে থাকা বাবুই,
সকলে মোরে জানায় সম্ভাসন।
দূর হতে আসে ভেসে ঝংকার,
ছিটকে পড়া পাহাড় শ্রিঙ্গ হতে স্পটিকের দল,
বহুতলে আছড়ে পড়ে রুপায়িত হয় জল।
আপনার মুখচ্ছবি ভাসিছে তাতে শতগুণে বিভক্তি !
আহারে কি রুপ; লাজুক প্রকৃতি ও ফেলে তাতে ছায়া,
ছড়ায়ে দেয় রুপের মায়া।
গধুলী আগত পাহাড়তলে,
ডুবি ডুবি করে ঝুলছে পাহাড়ের গায়ে দিয়ে হেলান,
রক্তরুপ লাল আসমান।
বহুদূরে সাদা মেঘের ভিড়ে বকের দল যায় ফিরে ফিরে,
আপন কুঞ্জে; রাত গুজিবার তরে।
সকল রুপ নয় এক,
হরেক রুপ ছড়ায় হরেক মায়া হৃদয়ের গহীনে,
প্রকৃতির রুপ সে অতুলনীয়।
পবিত্র করে হৃদয়মন অবাক চাহিদায়,
যোগান দিতে বারেবারে জড়াই তার অন্তহীন মায়ায়।
Read more ...

উত্তাল ফাগুনের কবিতা: বসন্ত ও অভিমান ♥

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:৩২ AM | |

বসন্তের শিমুলেরা সবুজে রঙ মাখুক
নীল আকাশের তলে লাল-সবুজ গালিচা সাজুক,
শীতল হাওয়ায় পাখ দুলিয়ে কোকিল ডাকুক
পাগল করা মিষ্টি সুরে শব্দেরা বাজুক।
এ আমার জন্য নয় !
এ মনে আজও গৃষ্মের তাপ নিয়ে
বিষাদ শুণ্যতা বরফের মতো জোমে আছে,
শুধু কী প্রকৃতির প্রেমে সে বরফ গলে,
তবে তোমার প্রেমের উষ্ণতা সে কেনো ?
তবে কেনই বা অপেক্ষা এ ফাগুনের
যদি আগুন না লাগে এই পিঞ্জরে,
চৌচির করে বিষাদ সিন্ধু আমার
কেন বাজে না মনে কুহু কুহু সুর।
কতো ফাগুন আর পুষবো শীমুল রঙ
তোমার পথে কি তবে শীমুল কাঁটায় ভরা,
নাকি ঘুরে ফিরো অবারিত ফাগুন ছুঁয়ে
খুব খেয়ালে আমায় আড়াল করে ?
Read more ...

কবিতা ♣ ♣ প্রেমের শিক্ষা দাও ♣ ♣

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৯:১০ AM | |
http://wallpaper.oriyaonline.com/sites/default/files/imagecache/550X430/love%20wallpapers_65.jpg
প্রিয়া, সেদিনের সেই প্রেম ঝরা রাতের কথা মনে আছে ?
আমাদের সাথে সমানে সমান যেদিন বৃষ্টি ঝরেছিল,
তুমি আমাকে জড়িয়ে কেমন ন্যাকা ন্যাকা কন্ঠে
বলেছিলে বৃষ্টির বুঝি আমাদের খুব ঈর্ষা হয় ?
তাই অমন বিরতীহীন ঝরেই যাচ্ছে; অঝর !
তারপর ! হাতের বাঁধন একটু হালকা হলেই
যেন আমি কোথাও একটা হারিয়ে যাব তেমন করে,
ঠিক তেমন করে আমাকে আঁকড়ে ধরে ছিলে আর
তৃষ্ণার্ত মৌ পাখির মতো আমাকে চুষে খাচ্ছিলে।
আমি কিচ্ছুটি করিনি, বলিনি ও, পাছে তুমি রেগে যাও,
রেগে গিয়ে আমার নরম ঠোঁট ফালিফালি করে দাও !
অনেক পরে যখন তুমি শান্ত হলে, চোখ খুললে
ভীষণ মাতালতায় যখন আমার চোখে ডুবে যাচ্ছিলে,
তখন বৃষ্টি ও থেমে গেলো; তোমার মতই তৃপ্ত আকাশ !
বলেছিলাম বৃষ্টি তো থেমে গেলো; সাথে কি তোমার প্রেম ও ?
তুমি কেমন যেন ফুঁসে উঠলে আবার হামলে পড়লে আমার উপর
প্রেম শীহরণে প্রতি কোষে কোষে আগুন ধরিয়ে দিলে !
এবার আর আমি থেমে থাকিনি; আমি ও যুক্ত হলাম প্রেমে।
তোমার প্রতিটি পাতায় লিখা আমার জন্য যে প্রেম ছিলো
সব, সব নিমেশেই পড়ে নিলাম, প্রেমে বীজ্ঞ হলেম বটে !
বহুদিন পর আজ তেমন বৃষ্টি হচ্ছে, দেখেছ, সেই ত্যাজ !
কিন্তু আজ তুমি নেই যৌবন নেই, নেই সেই শক্তি ও
যে শক্তি দিয়ে তোমার জড়িয়ে ধরা ফিরিয়ে দিব,
ফিরিয়ে নিব আমার চুষে খাওয়া তপ্ত যৌবন হ্রদ !
এখন শুধু পড়ে আছি সময়ের কোন এক গহ্বরে
যেখানে স্মৃতিরা ছাড় পোকার মতো মন বেয়ে ওঠে
সমস্ত মন রী রী করে ওঠে কিন্তু তাড়াবার শক্তি থাকে না।
তুমি কি একটু আসবে ? সেই শক্ত বাঁধন লাগবে না,
যেটুকু ক্ষীণ শক্তি আছে তাই দিয়েই আমাকে জড়িয়ে ধর
মধু না থাক তবুও আমাতে কিছু হুল ফুটাও
আমাকে প্রেম সাগরে ভাসাও, ফের প্রেমের শিক্ষা দাও !
Read more ...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.