ফেসবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফেসবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আকাশে উড়ল ফেসবুকের ইন্টারনেট ড্রোন

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:৩৯ AM | |
 
ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট প্রকল্প ইন্টারনেট ডট অর্গ-এর অংশ হিসেবে একটি ইন্টারনেট ড্রোন তৈরি করেছে ফেসবুক। দুর্গম এলাকায় ড্রোনের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে এই পরিকল্পনা করছে ফেসবুক। আজ নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক স্ট্যাটাসে মার্ক জাকারবার্গ জানিয়েছেন, যুক্তরাজ্যের আকাশে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছে নাম না দেওয়া এই ড্রোনটি।
আর এই উড্ডয়ন সফল হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন জাকারবার্গ জাকারবার্গ জানিয়েছেন, ড্রোনটির চূড়ান্ত ডিজাইনে থাকবে বোয়িং ৭৩৭-এর থেকেও বড় ডানা বা উইংস্পান। তবে ওজনে খুবই হালকা হবে ড্রোনটি। আর ড্রোনটি চলার জন্য প্রচলিত জ্বালানীর পরিবর্তে ব্যবহার করা হবে সৌর শক্তি। এজন্য এর ডানায় স্থাপন করা হবে সোলার প্যানেল।
প্রতিবার উড্ডয়নে টানা একমাস আকাশে থাকবে প্রতিটি ড্রোন। আর এই ড্রোন অবস্থান করবে ভূমি থেকে ৬০ হাজার ফিটেরও বেশি উচ্চতায়।
এই ধরণের এয়ারক্র্যাফট সারাবিশ্বকে ইন্টারনেট দুনিয়ায় যুক্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন জাকারবার্গ। কারণ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ দুর্গম অঞ্চলে বাস করে যেখানে নেই ইন্টারনেট সুবিধা। আর এই বিশাল জনগোষ্ঠীকে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফেসবুকের ইন্টারনেট ড্রোন।
Read more ...

ফেসবুকের কল্যাণে ৬ বছর পর ঘরে ফিরলো অভিমানী ছেলে

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৩:০৮ PM | |
 
অভিমানে ঘর ছেড়েছিল ১৫ বছরের ভারতীয় কিশোর অঙ্কিত৷ ছয় বছর পর আবার বাড়ি, বাবা-মায়ের জন্য মন কাঁদল তার, সৌজন্যে ফেসবুক৷ সামাজিক যোগাযোগের মাধ্যম বলে কথা! অমরেশ চতুর্বেদীর একমাত্র পুত্র অঙ্কিত, যে ১৫ বছর বয়সে অভিমান করে ঘর ছেড়ে উধাও হয়েছিল, দীর্ঘ ছয় বছর পর সে ঘরে ফিরে এসেছে৷ বাবা-মায়ের কাছে ফিরে এসেছে এবং এখন থেকে সে কলকাতার বাড়িতেই থাকবে৷ অমরেশ চতুর্বেদীর গলায় ঝরে পড়ছিল অকৃত্রিম স্বস্তি আর খুশি৷ তিনি বলেন, ‘ছেলে সুস্থ আছে, ভালো আছে, বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর কোনো বদসঙ্গে পড়েনি, মাদকাসক্ত হয়নি, বরং চাকরি খুঁজে নিয়ে বাড়ি ভাড়া করে থাকছিল, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছিল, এটাই তাঁদের সবথেকে বড় পাওয়া৷’ এই স্বস্তি দ্বিগুণ হয়েছে, যখন ছেলে নিজে বলেছে যে, এখন থেকে সে বাড়িতে বাবা-মায়ের সঙ্গেই থাকবে৷ অঙ্কিত ১৫ বছরে ঘর ছেড়ে অন্য রাজ্যে, অন্য শহরে গিয়ে কাজ করছিল মানে তো পড়াশোনা আর এগোয়নি৷ ছেলে কি আবার পড়াশোনা শুরু করবে? অমরেশ জবাব দিলেন, ‘ছেলের যা ইচ্ছে, ও তা-ই করবে৷ ও যদি আবার পড়তে চায়, তা হলে নিশ্চয়ই পড়বে৷'' তাঁর গলার স্বরেই স্পষ্ট ছিল, অঙ্কিতকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে সাহসী হয়েছেন অমরেশ চতুর্বেদী৷ অথচ দু'সপ্তাহ আগেও তাঁর মানসিকতা এই পর্যায়ে ছিল না৷ তখন তিনি এমন একজন দুঃখী পিতা, যাঁর একমাত্র পুত্র অভিমান করে ঘর ছেড়ে চলে গিয়েছে৷ দু'সপ্তাহ আগেও ছেলের খোঁজ যিনি পাননি, শুধু অসহায়ের মতো খুঁজে চলেছেন৷ মাত্র এক মাস আগের কথা, ফেসবুকে নিজের পাতায় ছেলের ১৫ বছর বয়সের ছবি, সঙ্গে নিজের মোবাইল ফোনের নম্বর দিয়ে আকুল আবেদন জানিয়েছিলেন, ‘বাবু, যেখানেই থাকো, একবার ফোন কোরো৷ অনেকদিন তোমার আওয়াজ শুনি না।’ ৪ঠা মে-র সেই পোস্টের এক সপ্তাহ পর, ১১ই মে নিজের একটি ছবি দিয়ে অমরেশ চতুর্বেদী হারানো ছেলের উদ্দেশ্যে বলেন, ‘আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছে৷ আমার ফটো দেখে বুঝতে পারবে তোমাকে ছাড়া আমি কেমন আছি৷ কিছু হয়ে গেলে আমার মুখাগ্নি করার কেউ নেই!’ তা হলে কি জানতে পেরেছিলেন, অঙ্কিত ফেসবুকে আছে? না৷ জবাব দিলেন অমরেশ চতুর্বেদী৷ আসলে ছ'বছর ধরে হন্যে হয়ে ছেলের খোঁজ করার সময় যখন যে যা পরামর্শ দিয়েছে, তা-ই করেছেন৷ সেভাবেই ২০১১ সালের সেপ্টেম্বরে ফেসবুকে নিজের একটা প্রোফাইল তৈরি করে ছেলের ছবি পোস্ট করে গিয়েছেন এবং আত্মীয়-বন্ধু নানাজনকে অনুরোধ করেছেন ছবিটি শেয়ার করার জন্য, যদি কেউ কোনো খোঁজ দিতে পারে, এই আশায়৷ শেষ পর্যন্ত খোঁজ এল ফেসবুকের সুবাদেই৷ হঠাৎ একটি অপরিচিত ইমেল ঠিকানা থেকে একটি লাইন এলো, ‘আমি বাড়ি ফিরব'৷ এই সময়ই আর একটি জরুরি যোগাযোগ তৈরি হয়ে গেল৷ পেশায় বাণিজ্য কর বিষয়ক আইনজীবী অমরেশ চতুর্বেদীর এক মক্কেল আছেন, যিনি ছাত্রজীবনের সূত্রে পুলিশের এক বড়কর্তার ঘনিষ্ঠ বন্ধু৷ তাঁর সুবাদে পুলিশও এরপর ত ৎপর হলো নিখোঁজ অঙ্কিতের হদিশ করতে এবং চলতি জুলাইয়ের ৩ তারিখে অঙ্কিত আবার সেই ফেসবুকেই বন্ধুদের জানাল, সে কলকাতা ফিরে যাচ্ছে৷ আর ১৫ বছরের অভিমানী কিশোর নয়, সে এখন ২১ বছরের তরতাজা যুবক৷ ছবছর ঘরছাড়া থাকা এবং নিজের দায়িত্ব নিজে নেওয়ার সুবাদে সম্ভবত ২১ বছরের তুলনায় একটু বেশিই অভিজ্ঞ৷ তাই ঠিক সিদ্ধান্ত নিতে অঙ্কিতের দেরি হয়নি৷ জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক নিয়ে অনেকেরই নানা আপত্তি, বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের বাবা-মায়েদের৷ অনেকেই বলেন, এইসব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ঘরে এবং সম্পর্কেও ভাঙন ধরাচ্ছে! সেই সমস্ত অভিযোগের মধ্যেই সম্ভবত উজ্জ্বল এক ব্যতিক্রম হয়ে থাকবে সম্পর্ক জোড়া দেওয়ার এই ঘটনাটি৷
Read more ...

মুখের কথায় ফেসবুক স্ট্যাটাস!

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৪:১৬ PM | |


ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে ইচ্ছা করছে, কিন্তু কম্পিউটারে বা মুঠোফোনে কিবোর্ডে হাত দিয়ে স্ট্যাটাসটি কম্পোজ করতে ইচ্ছা করছে না তাই তো। এমন যদি হতো, আপনি যা বলছেন তা শুনে নিজে নিজেই কম্পোজ হয়ে গেল স্ট্যাটাসটি। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে যদি আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মুঠোফোন ব্যবহার করে থাকেন তাহলে এটি খুব সহজেই সম্ভব। এ জন্য আপনাকে ‘স্ট্যাটাস এমসি’ সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে অ্যান্ড্রয়েড মার্কেট থেকে।
Read more ...

কিভাবে আপনার ফেসবুক প্রফাইল চিরতরে Delete করবেন ?

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৩:১২ PM | |
কিভাবে ফেসবুক এ্যাকাউন্ট চিরতরের জন্য ডিএ্যাকটিভ করবেন, যদি কেউ এই বিষয়ে পূর্বে টিউন করে থাকেন তবে আগেই আমি ক্ষমা প্রার্থী।
প্রথমে ডেস্কটপ থেকে রাইট বাটনে ডাবোল ক্লিক করে মজিল্ল্যা ফায়ারফক্স / ইন্টারনেট এক্সপ্লোরার / গুগোল ক্রোম ওপেন করুন। এবার আপনার ব্রাউজারের এ্যাড্রেস বারে লিখুন http://www.facebook.com তাহলে নিম্নোক্ত স্ক্রিন আপনার ব্রাউজারে দেখতে পাবেনঃ


Read more ...

ফেসবুকের যে কোন বিরক্তকর Group, page, photo tag এর notification থেকে চিরতরে মুক্তি।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১১:৫৪ AM | |

আপনি আপনার ফ্রেন্ডকে বলতে পারবেন,"দে দেখি কত ট্যাগ দিবি আর কত গ্রুপ এ এড দিবি''
চলুন শুরু করা যাক.........।
চলুন শুরু করা যাক ।
১।আপনি আপনার পিসি এর notification বার এ ক্লিক করুন
২।যে গ্রুপ/পেজ/ফটো ট্যাগ এর notification আর চান না,সেই notification এর উপর মাউস এর কারসার রাখুন...
দেখুন,notification এর পাসে একটা ক্রস X আছে, X এ ক্লিক করুন
Read more ...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.