ইন্টারনেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইন্টারনেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আজ থেকে ফ্রি ইন্টারনেট! আসুন এর সম্পকে পুরাপুরি জেনে নেই।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ২:৫৪ PM |

বাংলাদেশের ব্যবহারকারীরা আজ রবিবার থেকে বিনা মূল্যের ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অনন্য উদ্যোগ 'ইন্টারনেটডটওআরজি' (internet.org) প্রকল্পের আওতায় এ সুবিধা পাওয়া যাবে। শুরুতে প্রথম সারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট এ সেবার আওতায় আসবে।
প্রথমেই নিচের লিনক থেকে Internet.org এর অফিসিয়াল App টি নামিয়ে নিন।
https://play.google.com/store/apps/details?id=org.internet
বাংলাদেশে এই প্রকল্পটিতে ইতিমধ্যে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। আজ সকাল ১১টায় ঢাকার একটি পাঁচতারা হোটেলে বিনা মূল্যের ইন্টারনেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ( আশা করা হচ্ছে খুব তারাতারি আন্যন্য আপারেটর এই আওতায় আসবে)
গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি সম্মেলন 'ডিজিটাল ওয়ার্ল্ড'-এ বিনা মূল্যের ইন্টারনেট সেবা বাংলাদেশে চালুর বিষয়টি প্রথম আলোচনায় আসে। সম্মেলনে অংশ নেওয়া ফেসবুকের কর্মকর্তা আঁখি দাস বাংলাদেশে সেবাটি চালু করা হবে বলে আশ্বাস দেন। এরপর প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রকল্প এক্সেস টু ইনফরমেশন (এটুআই), সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ ও ফেসবুক কর্তৃপক্ষ উদ্যোগটি বাস্তবায়নে কাজ শুরু করে।
গত ২১ এপ্রিল প্রকল্পটি চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও মোবাইল আপারেটরগুলোর রেগুলেশনসংক্রান্ত জটিলতা ও কনটেন্ট প্রোভাইডারের অভাবে সে উদ্যোগ ভেস্তে যায়। এরপর সমস্যা সমাধানে সরাসরি যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। সব সমস্যার সমাধান শেষে আজ থেকে বিনা মূল্যের ইন্টারনেট চালু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যেসকল সাইট ফ্রী ভিজিট করতে পারবেন -
১।ফেসবুক
২। ask.com
৩।অ্যাকু ওয়েদার
৪।সোশ্যাল ব্লাড
৫।বিবিসি নিউজ
৬।বিং সার্চ
৭।ডিকশনারি
৮।ইএসপিএন, ক্রিকইনফো
৯।Facts for Life
১০।Girl Effect
১১।Internet Basics
১২।ফেসবুক মেসেঞ্জার
১৩।Newshunt
১৪।OLX
১৫।উইকিহাউ

0
Read more ...

আকাশে উড়ল ফেসবুকের ইন্টারনেট ড্রোন

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:৩৯ AM | |
 
ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট প্রকল্প ইন্টারনেট ডট অর্গ-এর অংশ হিসেবে একটি ইন্টারনেট ড্রোন তৈরি করেছে ফেসবুক। দুর্গম এলাকায় ড্রোনের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে এই পরিকল্পনা করছে ফেসবুক। আজ নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক স্ট্যাটাসে মার্ক জাকারবার্গ জানিয়েছেন, যুক্তরাজ্যের আকাশে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছে নাম না দেওয়া এই ড্রোনটি।
আর এই উড্ডয়ন সফল হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন জাকারবার্গ জাকারবার্গ জানিয়েছেন, ড্রোনটির চূড়ান্ত ডিজাইনে থাকবে বোয়িং ৭৩৭-এর থেকেও বড় ডানা বা উইংস্পান। তবে ওজনে খুবই হালকা হবে ড্রোনটি। আর ড্রোনটি চলার জন্য প্রচলিত জ্বালানীর পরিবর্তে ব্যবহার করা হবে সৌর শক্তি। এজন্য এর ডানায় স্থাপন করা হবে সোলার প্যানেল।
প্রতিবার উড্ডয়নে টানা একমাস আকাশে থাকবে প্রতিটি ড্রোন। আর এই ড্রোন অবস্থান করবে ভূমি থেকে ৬০ হাজার ফিটেরও বেশি উচ্চতায়।
এই ধরণের এয়ারক্র্যাফট সারাবিশ্বকে ইন্টারনেট দুনিয়ায় যুক্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন জাকারবার্গ। কারণ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ দুর্গম অঞ্চলে বাস করে যেখানে নেই ইন্টারনেট সুবিধা। আর এই বিশাল জনগোষ্ঠীকে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফেসবুকের ইন্টারনেট ড্রোন।
Read more ...

Internet Speed -এর রহস্য ফাস!!!

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৩:০০ PM |
  • আমাদের সবারই অভিযোগ একটাই
  • Internet Connection Slow
  • আসলে আমাদের Internet Slow না
  • মোবাইল ক্মানিগুলো আমাদের সাথে ছলনা করছে
  • অনেকের কাছে শুনেছি যে জিপি 512kbps ডাটা প্যাক দিসে কিন্তু স্পীড পাই মাত্র 90-100KB/s
  • বাংলালিংক 1Mbps এ পাই মাত্র 128-130KB/s... এই টাইপের কিছু কথা..
  • আমার প্রশ্ন হল তাহলে কি তারা 512kbps প্যাকেজ এ 512KB/s &
  • 1Mbps প্যাকেজ এ 1MB/s চায়..
  • আসলে এখানে kbps (killo bits per second) & KB/s (killo bytes per second) বহুত ফারাক..
  • 1Bytes =8bits
  • bits কে ৮দ্বারা ভাগ করলে পাবেন bytes এককে স্পিড..
  • 512kbps= 64KB/s
  • সেখানে জিপি দিচ্ছে ৯০-১০০KB/s

  • সে হিসাবে 1Mbps = 128Kb/s..
  • হ্যা যখন আপনি 500KB/s স্পিড পান তখন আসলে স্পিড 4Mbps..
  • 800KB/s পেলে স্পিড 6.4Mbps
  • আর Teletalk এ তো কথাই নাই মারাত্মক Speed
  • আর এই বেশি Speed পাচ্ছেন কারন Internet Speed ওরা সম্পূর্ণ নিয়ন্ত্রন করতে পারে
  • সে হিসাবে 1Mbps = 128Kb/s..
  • হ্যা যখন আপনি 500KB/s স্পিড পান তখন আসলে স্পিড 4Mbps..
  • 800KB/s পেলে স্পিড 6.4Mbps.
  • আশা করি বুঝতে পেরেছেন।
Read more ...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.