রেডিও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রেডিও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অনেক কম খরচে। আপনি নিজে হয়ে জান এফ এম রেডিও মালিক।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:০০ AM |

আর চিন কিংবা জাপান নয় এথন বাংলাদেশে পাচ্ছেন এফ এম রেডিও ট্রান্সমিটার। আর সেটাও অনেক কম খরচে। আপনি নিজে হয়ে জান এফ এম রেডিও মালিক। তাও আবার মাত্র ২০০০০ টাকায়। কমিউনিটি রেডিও ব্রডকাস্টিং এবং এফ এম রেডিও ব্রডকাস্টিং।নিচে আপনার জন্য কিছু এফ এম ট্রান্সমিটার এর বিবরণ দেয়া হল।
কেউ যদি এফ এম রেডিও ট্রান্সমিটার কেনেন তবে যোগাযোগ করুন
FM transmitter জিনিসটা কি তা হয়তো এখন আমরা অনেকেই জানি। সহজ কথায় যা দিয়ে আপনি আপনার কথা, গান ইত্যাদি তারবিহীনভাবে অনেক দূরবর্তী স্হানে প্রেরন করতে পারবেন (FM Radio Station গুলোর মতো) । তবে এই FM transmitter সীমিত দূরত্বে তথ্য প্রদান করতে সমর্থ, সর্বোচ্চ 10km থেকে 200km এবং যে কোন FM radio দিয়ে তা শুনতে পারবে নির্দিষ্ট দূরত্বের মধ্যে যে কেউ । FM radio চাইনিজ মোবাইল থেকে শুরু করে অতি নিম্নমানের মোবাইলেও আছে। তাই আর দেরি কেন??? এখন আপনিও হয়ে যেতে পারেন আপনার নিজের FM Radio Station এর RJ । বন্ধুদের নিয়ে তৈরি করে ফেলতে পারেন ক্যাম্পাস রেডিও স্টেশন।
This is a Digital controlled and powerful FM transmitter. You can Make a Personal radio Station by this device. Only connect it with your PC or laptop and make your personal station in a minute. You can also LIVE broadcast your voice.
Specification:
1. Range : 10 KM to 200 KM
2. AGC controlled
3. Supply voltage AC 230 volt/ 3 AMP -single phase
4. Remote controlled
5. DC supply 50 volt
6. Career Frequency :87.5MHz – 108Mhz
7. PC and mixer audio input port
Call for more information: 01964186942
Read more ...

ঢাকা এফএম-এ থাকবেন সাকিব আল হাসান আজকের ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানে।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৭:২০ PM |

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এবারের ঈদে বেশকিছু পথশিশুকে ঈদের পোশাক উপহার দেবেন তিনি। উদ্যোগটি নিয়েছে ঢাকা এফএম ৯০.৪। তাদের ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের সম্পর্কে নানা অজানা তথ্য শ্রোতাদের জানাবেন সাকিব। অনুষ্ঠানটি নিয়ে রেডিও চ্যানেলটির প্রধান নির্বাহী আমিনুল হাকিম বলেন, ‘এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় গত বছরের মতো এবারও এই মহৎ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর সূচনা হবে ক্রিকেটার সাকিব আল হাসানের হাত ধরে।’ ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানের প্রধান সঞ্চালক এহতেশাম। তাকে সহযোগিতা করবেন আরজে মেঘলা। ২৬ জুন রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি প্রচার হবে।
Read more ...

কমিউনিটি রেডিও নিয়ে কিছু কথা

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:০০ AM |
                                                   কমিউনিটি রেডিও কি:
কমিউনিটি রেডিও হচ্ছে স্থানীয় একটি ছোট্ট বেতার কেন্দ্র। একটি নির্দিষ্ট ভৌগলিক সীমারেখার মধ্যে এর সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এলাকাবাসীর অংশগ্রহণ ও তাদের জীবন কেন্দ্রিক সমস্যা ও সম্ভাবনা, চাওয়া পাওয়া ইত্যাদির উপর এর অনুষ্ঠান নির্মানে এতে গুরুত্ব দেয়া হয়। সংবাদ, তথ্য বিনোদন, নাটক, জীবন্তিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা অর্থাৎ স্থানীয় সর্ববিষয়ে প্রচার প্রক্রিয়ায় এলাকাবাসী সরাসরি অংশগ্রহণ করে থাকে। স্থানীয় যে কোনো গুরুত্ত্বপুর্ণ তথ্য সংবাদ এ কেন্দ্র থেকে স্থানীয় জনগণ পেয়ে থাকে। যা কখনো জাতীয় সম্প্রচার কেন্দ্র থেকে প্রচারিত হয় না।

কমিউনিটি কী?
কমিউনিটি হচ্ছে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী, যার অন্তর্ভুক্ত মানুষজনের একই ধরনের কিছু লোকজ, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। তারা নির্দিষ্ট কোনো বিশেষ শহর, গ্রাম কিংবা মহল্লার মধ্যে থেকে পারস্পরিক আদান-প্রদান করে ব্যবসা-বাণিজ্য, বিপণন, সেবা ও মালামাল লেনদেনের মাধ্যমে একই অর্থনৈতিক ও সামাজিক জীবনের অংশীদার হয়ে ওঠে।

ইতিহাস
বিশ্বে কমিউনিটি রেডিও'র বয়স প্রায় ৬৫ বছর। ল্যাটিন আমেরিকায় এর উত্পত্তি। দারিদ্র্য ও সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই রেডিও যাত্রা শুরু করে ১৯৪৮ সালে। ১৯৪৮ সালে বলিভিয়ায় 'মাইনার্স রেডিও' এবং কলম্বিয়ায় 'রেডিও সুতাতেনজা' কমিউনিটি রেডিওর প্রতিষ্ঠার ইতিহাসে অগ্রদূত। সেই প্রেরণায় এখনো বিশ্বের বিভিন্ন স্থানে এই রেডিও স্থাপন হচ্ছে। মাইনার্স রেডিও মাক্সবাদী ও পুঁজিবাদী ব্যবস্থার দ্বন্দ্বের মাঝের শক্তি হিসেবে কাজ করত। প্রচার করত খনি শ্রমিকদের উপযুক্ত কাজের পরিবেশ এবং শ্রম নিযুক্তির জন্য জনগণকে সংগঠিত করতে অনুষ্ঠান। শ্রমিকরাই অর্থ দিয়ে পরিচালনা ও সম্প্রচার করত এই রেডিও। রেডিও সুতাতেনজা সাধারণ মানুষের কাছে এমন জনপ্রিয় হয়ে উঠেছিল যে বছরে প্রায় ৫০ হাজার চিঠি আসতো। সুতাতেনজা প্রকৃত অর্থে জনগণের পরিচালনায় জনগণের রেডিও হয়ে উঠেছিল এটি।
দক্ষিণ এশিয়ায় কমিউনিটি রেডিও
দক্ষিণ এশিয়ায় প্রথম কমিউনিটি রেডিও নীতিমালা করে ভারত, ২০০৬ সালে। ভারতে বর্তমানে কমিউনিটি রেডিও এবং ক্যাম্পাস রেডিও আছে। ২০১১ সালের হিসাব অনুযায়ী ভারতে প্রায় ছয় হাজার এবং থাইল্যান্ডে প্রায় তিন হাজার কমিউনিটি রেডিও সমাজ বিনির্মাণে কাজ করে চলেছে। ইউনেসকোর সহযোগিতায় ২০০১ সাল থেকে দারিদ্র্যপীড়িত আফ্রিকার মালি, মোজাম্বিক, সেনেগাল, এশিয়ার কিছু অঞ্চল ও ক্যারিবিয়ায় কমিউনিটি রেডিও সফলভাবে কাজ করে যাচ্ছে। বলিভিয়ার খনিশ্রমিকেরা কমিউনিটি রেডিওকে তাঁদের জীবনের একটি অত্যাবশ্যকীয় কৌশল-যন্ত্র হিসেবে বেছে নিয়েছেন।
Read more ...

এফএম রেডিও শুনুন ঢাকার বাইরে,অনলাইনে,অ্যান্ড্রয়েডে…

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:২৪ AM |

রেডিও এফএম এর পদচারণা বেশি দিনের না হলেও এর পরিচিতি ও জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এফএম নামটা যেন নিত্য অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষন বিনোদিত করার জন্য এফএম রেডিওর ২৪ ঘন্টা গান যেমন আছে, তাৎক্ষণিক ঘটে যাওয়া যেকোনো ঘটনা জানার জন্য তেমনি আছে ঘন্টায় ঘন্টায় নিউজ আপডেট। রয়েছে আজকের বাজার, শেয়ার বাজার, ট্রাফিক আপডেটসহ বিভিন্ন আকর্ষণীয় প্রোগ্রামও।
ইদানিংকালের অধিকাংশ মোবাইল ফোনে এফএম রেডিও শোনার ব্যবস্থা থাকায় রেডিও শ্রোতার সংখ্যা বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। কিন্তু ঢাকার এফএম রেডিওগুলোর প্রধান অসুবিধা হচ্ছে এসব ট্রান্সমিটার খুব বেশি এলাকাজুড়ে অনুষ্ঠান সম্প্রচার করতে পারে না। এই সীমা প্রায় ১০০ কিলোমিটারের মত হয়ে থাকে।
অনেকে আবার বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশী রেডিও গুলো শুনতে আগ্রহী থাকা সত্বেও শুনতে পারেন না। তবে চিন্তার কোন কারন নেই, শুধু আপনার একটা ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি অনলাইনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এফএম রেডিও গুলো শুনতে পারবেন।
TuneIn Radio Pro নামক অ্যান্ড্রয়েডের ছোট প্রোগ্রামটি ব্যবহার করে বাংলাদেশের উল্লেখযোগ্য এফএমগুলো সহ প্রায় সবকটি অনলাইন রেডিও ও বিশ্বের অন্যান্য রেডিওগুলো শোনা যাবে।
ইন্টারনেট কানেকশন চালু রেখে ডাউনলোড করা .apk ফাইলটি আপনার অ্যান্ড্রয়েডে ইন্সটল করুন।
বাংলাদেশের রেডিও চ্যানেলগুলো তিনভাবে ব্রাউজ করতে পারবেনঃ
১) Local Radio: ঢাকা এফএম ৯০.৪, এবিসি রেডিও ৮৯.২, রেডিও পদ্মাসহ আরও কয়েকটি এফএম চ্যানেল পাবেন এখানে।
২) By Location: ব্রাউজ করুন এভাবেঃ By Location> Asia> Bangladesh…
৩) By Language: ব্রাউজ করুন এভাবেঃ By Language> Bengali> Music/Talk etc…
(পছন্দের রেডিও চ্যানেলগুলো ব্রাউজ করে Favorites এ যোগ করে নিলে পরে আর কষ্ট করে ব্রাউজ করতে হবে না, Favorites থেকেই শুনতে পাবেন পছন্দের চ্যানেলগুলো)
এছাড়া অ্যান্ড্রয়েডে ইন্টারনেট ব্যবহার করে এফএম ও অনলাইন রেডিও শোনার প্রোগ্রাম কিন্তু আরও আছে। Mobile Radio Live আরেকটি সুন্দর অ্যান্ডয়েড প্রোগ্রাম যা দিয়ে বাংলাদেশের প্রায় ১০টি রেডিওসহ বিশ্বের অন্যান্য রেডিও চ্যানেলগুলো শোনা যায় অপেক্ষাকৃত কম ইন্টারনেট কানেকশানেও। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবং এ সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসা কমেন্ট এ বলুন।
Read more ...

আরো ১৬ কমিউনিটি রেডিওর প্রাথমিক অনুমোদন

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:৫০ AM |
Picture আরো ১৬টি কমিউনিটি রেডিওর প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার। তথ্য মন্ত্রণায় থেকে প্রাথমিকভাবে ওই রেডিওগুলোর অনুমোদন দেয়া হয়েছে এবং মাঠ পর্যায়ে এসব প্রতিষ্ঠানের ব্যাপারে বিস্তারিত তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে। তবে বর্তমান সরকারের বাকি মেয়াদে আরো কিছু কমিউনিটি রেডিওর অনুমোদন দেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০০৮ সালে কমিউনিটি রেডিও সম্প্রচার নীতিমালা তৈরির পরে বর্তমান সরকার প্রথম ধাপে ১৪টি কমিউনিটি রেডিও সম্প্রচারের অনুমতি
Read more ...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.